২৪ ঘন্টার মধ্যে মুম্বাইয়ের ধারাভি বস্তিতে করোনা ভাইরাস এ আক্রান্ত হলেন দুজন । জানা যায় তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ।
এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভিতে বসবাস করেন প্রায় ১৫ লক্ষ মানুষ।সেখানে একবার সংক্রমণ ছড়ালে তা ভয়াবহ রূপ নিতে পারে , সেটা ভেবেই অস্থির হচ্ছে প্রশাসন । বুধবার সন্ধ্যায় ধারাভিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এর ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় তার। মুম্বইয়ের সিওন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে , প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে ও তার পরিবার ও সংস্পর্শে আসা সন্দেহভাজনদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে ।

Post a Comment