নবদিগন্ত নিউজ ডেস্ক: লকডাউনের জেরে সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও বিপর্যস্ত সব পরিষেবা। ছাড় পেয়েছে শুধু আপৎকালীন পরিষেবা। ২১ দিনের লকডাউনে কার্যত গৃহবন্দী সাধারণ মানুষ। টান পড়েছে সাধারণ মধ্যবিত্তের নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভাঁড়ারে। দিন আনি দিন খাই এর পরিবারের চিত্র আরও করুন।


এই দুর্দিনে দুঃস্থ পরিবার গুলির মুখে খাবার তুলে দিতে তাই এগিয়ে এলো জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন "আলোর অভিযাত্রী"। এখনো পর্যন্ত হাসপাতাল পাড়া, সিনেমাহল মোড়, শহীদগড়, সেনপাড়া, দেবীনগর, দক্ষিণ মোয়ামারী ও টেকাটুলি অঞ্চলের মোট ১১২ টি দুঃস্থ পরিবারের হাতে সাহায্য পৌঁছে দিয়েছেন তারা। পরিবার পিছু ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হয়েছে। সেইসঙ্গে করোনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তারা। সরকারী নির্দেশ মেনে চলার পরামর্শ দেন।


সংস্থার সভাপতি পিন্টু সেন ও সম্পাদক শ্রীমতি ঋতুপর্ণা দে দাস এর বলিষ্ঠ নেতৃত্বে এভাবেই আরও দুঃস্থ পরিবারের দিকে সাহায্যের হাত বাড়াতে চান তারা।


দেশের দুর্দিনে তাঁদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর