জস বাটলার, শুধু একজন ভালো উইকেটরক্ষক ব্যাটসম্যানই নন। একজন মহান মনের মানুষের পরিচয় দিলেন। করোনা ভাইরাস কেরে নিয়েছে অনেক প্রাণ। তেমনি ইংল্যান্ডেও চলছে মৃত্যু মিছিল। সেসব দেখে স্থির হয়ে বসে থাকতে পারছেন না ইংল্যান্ড উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ইংল্যান্ডের দুই হাসপাতাল কে সাহায্যের জন্য তার বিশ্বকাপের জার্সি নিলামে তুললেন। যে জার্সিতে দলের সব প্লেয়ার দের সই আছে। এবং প্রাপ্ত অর্থ তিনি দুই হাসপাতাল কে দান করবেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য।



 গত বছর বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মুখোমুখি হয়। সবারই চোখে ভাসে এখনও সেই ম্যাচ। দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ড নিয়মের জালে জিততে পারেনি। সুপার ওভারের জোরে প্রথম বারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পায় ইংল্যান্ড। সেই স্বপ্নের ম্যাচে যে জার্সি পড়ে খেলেছিলেন জস বাটলার আজ দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই জার্সি নিলামে তুললেন। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ম্যাচের একটি স্মরণীয় মুহুর্ত পোস্ট করে তাতে লিখেছেন “ হেয়ারফিল্ড এবং রয়্যাল ব্রম্পটন হাসপাতালের জন্য টাকা তুলার জন্য আমি আমার বিশ্বকাপ ফাইনালের টি-শার্ট নিলামে তুলতে চলেছি । এই দুটো হাসপাতাল সকলকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছিল গত সপ্তাহে। করোনা আক্রান্তদের বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য উন্নত সরঞ্জাম ব্যবহার করতে চায় তারা।”



 করোনা ভাইরাসের কারণে আক্রান্তদের বাঁচাতে দিনরাত এক করে পরিশ্রম করছে স্বাস্থ্যকর্মীরা। তাদের প্রশংসা এবং সম্মান প্রদান করেন জস বাটলার। দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনি দেশের পাশে আছেন।



 ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৪০০ টপকেছে। অনেকের আশংকা ইতালির মতো অবস্থা হতে পারে তাদের। কিন্তু অবস্থা যেন আর শোচনীয় না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষপ নিচ্ছে ব্রিটেন প্রশাসন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর