দেশের করোনা পরিস্থিতি ক্রমশঃ খারাপ হচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে এবার নয়া পরিকল্পনা গ্রহণ করল গুয়াহাটি আইআইটি। রোবটের মাধ্যমে দেওয়া হচ্ছে খাবার, ওষুধ। অভিনব এই চিন্তাভাবনার নেপথ্যে গুয়াহাটির মেকানিক্যাল ও ইলেকট্রিকাল বিভাগের ছাত্ররা।


এখনো পর্যন্ত 2 টি রোবট বানিয়েছেন তারা। একটির মধ্যমে হ্যান্ড-স্যানিটাইজার থেকে শুরু করে খাবার, যাবতীয় সামগ্রী পৌঁছে যাচ্ছে রোগীদের কাছে। অন্য রোবট থাকবে সাফাইকর্মীর দায়িত্বে! আইসোলেশন ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার করবে সেটি।

আইআইটি-র পড়ুয়ারা জানান, "করোনা মোকাবিলায় রোবটের ব্যবহার সফল হলে তা ভবিষতেও অনেক কাজে আসবে। প্রয়োজনে রাজ্যসরকার সেগুলিকে ব্যবহার করতে পারবেন।"


জয়পুরের এসএমএস হাসপাতালের সুপার ডিএস মিনা জানান, একটি বেসরকারি সংস্থা তাঁদের রোবট নার্স চালুর প্রস্তাব দেয়। এরপর 3 সদস্যের একটি টিম রোবট নার্সের পারফরম্যান্স খতিয়ে দেখার পরই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর