করোনার জেরে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় পাশ করানো হবে বলে জানিয়েছে সরকার। এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শুরু হতে চলেছে ভার্চুয়াল ক্লাস! আগামী ৭ থেকে ১৩ এপ্রিল দূরদর্শনের পর্দায় বিভিন্ন বিষয়ে ক্লাস করাবেন শিক্ষকরা।


জানা গিয়েছে, 'বাংলার শিক্ষা' পোর্টালে ইমেল অথবা হোয়াটস অ্যাপে প্রশ্ন করতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়াও চালু থাকবে এডুকেশনাল হেল্পলাইন নম্বর ১৮০০১০৩৭০৩৩. পার্থবাবু জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বিষয়ভিত্তিক বাড়ির কাজ দেওয়া হবে। স্কুল খোলার পর শিক্ষকদের দিয়ে তা পরীক্ষা করিয়ে নেবে ছাত্রছাত্রীরা।


পাশ-ফেল প্রথা তুলে দেওয়ায় ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে, এমনই অভিযোগ উঠেছিল বিভিন্ন মহলে। সেসব দিক মাথায় রেখে তাই ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা সরকারের, এমনটাই মনে করছে শিক্ষা মহল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর