করোনা ভাইরাস পৃথিবীকে গ্রাস না করলে অস্ট্রেলিয়ার এই পেসার ত্রয়োদশ আইপিএল খেলতেন কেকেআরের হয়ে। কিন্তু পরিস্থিতি এবং অবস্থা সব পাল্টে দিয়েছে। পুরো ক্রিকেট সহ সব রকম ক্রীড়া জগতে সময় তালিকা বদলে দিয়েছে। বিভিন্ন অনিশ্চিত খবরে কানাকানি শোনা যাচ্ছে করোনা প্রভাব যদি এর থেকেও ভয়ংকর হয় তবে আইপিএল এবং টি টুয়েন্টি বিশ্বকাপ দুটিই বাতিল করা হবে। এর মধ্যে বিসিসিআই আই পি এল কে নিয়ে ঘোষণা করলেন যে যদি টি টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয় তবে আইপিএল অক্টোবরের দিকে শুরু হতে পারে যদি করোনা ভাইরাসের আক্রমণ রোধ করা যায়। এবং আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে ২০২২ এ নিয়ে যাবার সিদ্ধান্তের দো টানায় আছে।


তবে আইপিএল নিলামে সর্বোচ্চ দামি (১৫.৫০ কোটি) এই খেলোয়াড় এখনো আশাবাদী। তিনি বলেন এখনো অনেক টাইম আছে। আমার বিশ্বাস আমরা এই ভয়ংকর মহামারী থেকে মুক্তি পাবো। এবং আইপিএল এবং টি টুয়েন্টি বিশ্বকাপ এ অংশগ্রহণ করতে পারবো

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর