এবার স্থগিত FIFA-র মহিলা আন্ডার 17 দলের বিশ্বকাপ। বিশ্বজোড়া করোনা পরিস্থিতি নজরে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে FIFA। নভেম্বর এর 2 - 21 তারিখ পর্যন্ত কলকাতা, গৌহাটি, ভুবেনেশ্বর, আহমেদাবাদ ও নেভি-মুম্বাই শহরগুলিতে অনুষ্ঠানসূচি আয়োজনের কথা ছিল। 16 টি টিমের মধ্যে চলত এই প্রতিযোগিতা। আয়োজক দেশ হিসাবে ভারত 16 টীম এর তালিকায় ভারতের নাম কোনো নির্ণায়ক ম্যাচ ছাড়াই জুড়ে যায়।
ফিফা ওয়ার্কিং গ্রূপের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মহিলা আন্ডার 20 বিশ্বকাপ কোস্টারিকা / পানামা - 2020 ম্যাচ গুলিও স্থগিত করার পরামর্শ দিয়েছে ওয়ার্কিং কমিটি।

Post a Comment