গোটা বিশ্বে করোনাভাইরাস বর্তমানে ভয়ঙ্কর আকারে থাবা বসিয়েছে। আর এর আক্রমণ থেকে বাঁচতে পৃথিবীর সব দেশ লক ডাউনের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুধু লক ডাউন যে উপযুক্ত ব্যাবস্থা নয় তা বলেছিলেন গবেষকরা আগেই। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যতো তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। যার জন্য প্রায় সব দেশের গবেষকরা রাতদিন এক করে কাজ করছেন। ভারতও পিছিয়ে নেই গবেষণায়। তবে সব দেশের গবেষকরা বলছেন কম করে ১২ থেকে ১৮ মাস লাগবে ভ্যাকসিন আবিষ্কার করতে। কিন্তু পৃথিবী কি অপেক্ষা করতে পারবে এতো দিন? তবে আশার আলো দেখলেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির এক অধ্যাপক। তিনি বললেন ১৮ মাস না, সেপ্টেম্বরেই আসতে পারে করোনা ভ্যাকসিন।


সারাহ গিলবার্ট নামের এই অধ্যাপক আশার আলো দেখাচ্ছেন। তিনি প্রায় ৮০ শতাংশ বিশ্বাসী এই মারণ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। ব্রিটেনের প্রথম সারির একটি পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যেই মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। অনেক দেশের বিজ্ঞানীই ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে বলতে পারছেন না ঠিক পুরো ভাবে কাজ করবে। কিন্তু আমি আর ভ্যাকসিন এর কার্যকারিতা নিয়ে ৮০ % নিশ্চিত। সব ঠিকঠাক থাকলে আগামী দুই সপ্তাহ নাগাদ ভ্যাকসিন বাজারে আসবে। 



ভ্যাকসিন আবিষ্কার ও তার আর্থিক সাহায্য নিয়ে তিনি ব্রিটিশ সরকারের সাথে আলোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন ব্রিটেনের প্রধান মন্ত্রী বরিস জনসন। গিলবার্ট জানিয়েছেন তার দল রাত দিন এক করে কাজ করছে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর