করোনার জেরে লকডাউন বাড়তে চলেছে । সাধারণ মানুষ গৃহবন্দি । বন্ধ কারখানা, বন্ধ পরিবহন ব্যবস্থা । বন্ধ ব্যাবসা বাণিজ্য । মানুষের হাতে অর্থের জোগান প্রায় নেই বললেই চলে । এরকম এক পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সুখবর শোনাল LIC ।
সংস্থার তরফ থেকে শনিবার জানানো হয়েছে, মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম জমা দেবার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে । করোনা পরিস্থিতির জন্য অতিরিক্ত সময় পাবেন LIC গ্রাহকরা । অর্থাৎ ৩০ দিন সময় দেওয়া হবে গ্রাহকদের প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ।
লকডাউন এর জেরে অনেকেই বাড়ির বাইরে বেরোতে পারছে না । ফলে বহু LIC গ্রাহকের প্রিমিয়াম দেওয়া হয়ে উঠেনি । অনেক গ্রাহকের ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা পড়েনি । তাঁদের জন্য প্রিমিয়াম জমা দেবার শেষ তারিখ ১৫ এপ্রিল করা হয়েছে ।
এছাড়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, পলিসি সংক্রান্ত অনেক কাজই করা যাবে অন লাইনে । গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমেও প্রিমিয়াম জমা দিতে পারবেন । এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগবে না । এলআইসির ওয়েবসাইটেও রেজিস্ট্রেশন করতে হবে না। পলিসি সংক্রান্ত বিস্তারিত তথ্য দিলেই দেওয়া যাবে প্রিমিয়াম । জানানো হয়েছে LIC -এর অ্যাপের মাধ্যমেও দেওয়া যাবে প্রিমিয়াম । এছাড়া নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোন পে, গুগল পে, ভীম অ্যাপের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে ।

Post a Comment