পরিচয় তার ক্রিকেটের ঈশ্বর। কিন্তু এখন সত্যিই ঈশ্বরের পরিচয় দিলেন। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশের পাশে আগেই দাঁড়িয়েছিলেন অর্থ সাহায্য করে। এখন পাঁচ হাজার দুস্থকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সচিন তেন্ডুলকর।
করোনা ভাইরাসের বিরুদ্ধে গোটা দেশ লড়ছে একসাথে। সবাই যার নিজের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ভাবে শচীন তেন্ডুলকরও মহারাষ্ট্র ও কেন্দ্রর তহবিলে ২৫ লাখ করে মোট ৫০ লাখ টাকা দান করেছিলেন। এবার তিনি আপনালয় নামে একটি সংস্থার হাত ধরে ৫০০০ গরীব মানুষের মুখে খাবার তুলে দেবার দায়িত্ব নিলেন। ক্রিকেট ভগবানের এই মহৎ কাজের জন্য সোশ্যাল মিডিয়া তে প্রশংসা জানিয়েছে সংস্থা টি। তারা বলেন সংকটের দিনে সচিন কে ধন্যবাদ,এভাবে পাশে থাকার জন্য। উত্তরে লিটিল মাস্টার বলেন আপনাদের জন্য আমার শুভকামনা রইল। দুস্থদের সেবার এই মহান কাজ চালিয়ে যান।
এই মহামারীর দিনে গোটা দেশে লক ডাউন। সব রাজ্যই প্রায় লক ডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। দেশে লক ডাউন বাড়ানোর ইঙ্গিত নরেন্দ্র মোদীর গলাতেও। এই অবস্থায় সচিনের মহারাষ্ট্র তে অবস্থা বেশি শোচনীয়। সেখানে আক্রান্ত ১৩০০ ছাড়িয়েছে। এই অবস্থায় মাস্টার ব্লাস্টার শচীনের এই মহান কাজ প্রশংসা কুড়িয়েছে।

Post a Comment