লক ডাউনের ফলে বন্ধ সমস্ত ভারত এবং সমস্ত দোকানপাট। এই অবস্থায় মদ কিনতে না পেরে হোমিপ্যাথিক ওষুধ খেয়েই নেশা করেছিলেন দুই যুবক। আর তার জন্যই মৃত্যু হলো দুই যুবকের। এবং অসুস্থ হয়ে হাসপাতালেও এক মহিলা সহ তিন জনের। পূর্ব মেদিনপুরের এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিমলিবাড়ি এলাকাতে। মৃতদের নাম হলো পঙ্কজ দাস এবং ভরত দাস। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মদের দোকান খোলা না পাওয়ায় পঙ্কজ দাস এলাকারই এক হোমিপ্যাথিক ওষুধ বিক্রেতা আশিস গিরির থেকে ওষুধ কেনেন। মদ না পেয়ে ওষুধ খেয়েই নেশা করেন। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ফলে তারা অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে গ্যাজলা বের হয়। হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে দুই জনের। বাকি তিন জন কে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ওষুধ বিক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েব করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর