সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে করোনা দাপট বেড়ে চলেছে। মুক্তির উপায়? আপাতত ঘরে থাকাই একমাত্র পথ! তবে দেশের উচ্চ ও গুরুত্বপূর্ণ পদাধিকারীরা কিন্তু বসে নেই! দেশ বাঁচাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হচ্ছে সকলকেই। তাই বলে দুধের শিশু কোলে কোনো অফিসারকে ডিউটিতে দেখা যাবে এটা আশা করা বোধ হয় একটু বারাবারিই হয়ে যাবে তাই না? তবে এমন দৃশ্যই কিন্তু চোখে পড়ল অন্ধ্রপ্রদেশে!

তিনি IAS অফিসার শ্রীজনা গুমমাল্লা। গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন এ কর্মরতা। চলতি বছরের শুরুতেই মা হয়েছেন তিনি। তার মধ্যেই দেশে লাগু হয় লকডাউন। মাতৃত্বকালীন ছুটি তাই আর নেওয়া হয়নি তাঁর! দেশের বিপদে কি আর ঘরে বসে থাকা যায়? সেই থেকে নিয়ম করে রোজ ডিউটি করছেন তিনি, দুধের শিশুকে কোলে নিয়ে! টুইটারে সেই ভিডিও পোস্ট করেছেন চিগুরু প্রশান্ত কুমার নামের এক ব্যক্তি।


একরত্তি খুদেকে কোলে নিয়ে অফিসার হাসি মুখে সামলে চলেছেন দশ দিক। দেশের সঙ্গে সঙ্গে সন্তানের দিকেও তাঁর করা নজর। সময় মতো শিশুকে খাওয়ানো থেকে হাইজিন এর খেয়াল রাখা, অফিসে বসেই হচ্ছে সব। দায়িত্বপরায়ণ এমন অফিসারকে প্রশংসায় ভাসালেন নেটিজেনরাও। দেখুন সেই ভিডিও -

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর