বিশ্বে করোনা আক্রমণে জবুথবু সাধারণ জনজীবন। আক্রমণ ঠেকাতে সব দেশই নিজেদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে অক্সফোর্ড কোভিড-১৯ গভর্নমেন্ট রেসপন্স ট্র্যাকার সমীক্ষায় উঠে এলো নতুন তথ্য, সমীক্ষা বলছে করোনা মোকাবিলায় আমেরিকা, ব্রিটেন ও ইতালির থেকেও বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে ভারত।

মূলত ১৩টি বিষয়কে সামনে রেখে বিভিন্ন দেশে করা হয়েছিল এই সমীক্ষা। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হল-

১) রাস্তায় জনসমাগম কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার
২) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে কত সময় নেওয়া হয়েছে
৩) বিদেশ থেকে ফেরত আসা বা দেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণ রয়েছে সরকারের হাতে
৪) স্বাস্থ্য ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করেছে সরকার
৫) সাধারণকে সচেতন করতে কি কি পন্থা অবলম্বন করা হয়েছে
৬) চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হয়েছে
৭) আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করতে কতটা সক্রিয়তা অবলম্বন করা হয়েছে

এই সব বিষয়ে বিভিন্ন দেশে সমীক্ষা চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ইতালির মত উন্নত দেশগুলি ভারতের ধারেকাছেও আসতে পারেনি।

সমীক্ষক দলের প্রধান থমাস হেল বলেন, "বিশদ চিত্রটি সমীক্ষায় তুলেধরা একটি কঠিন কাজ। তবে আমরা যেটুকু তথ্য সংগ্রহ করেছি তা দিয়ে সরকারকে সাহায্য করা হবে।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর