রূপান্তরকামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো খোদ কলকাতায়। রাতে ওষুধ কিনতে দোকানে যাচ্ছিলেন সন্দীপ নামের এক রূপান্তরকামী। অভিযোগ, সেই সময় একা পেয়ে গোপনাঙ্গ লক্ষ্য করে কেরোসিন ছুড়ে মারে কয়েকজন যুবক। হুমকি দেওয়া হয় পুড়িয়ে মারার। গোটা ঘটনা উল্লেখ করে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপ নামের ওই রূপান্তরকামী।
ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে ১ জনকে গ্রেফতার করে ফুলবাগান থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে ধৃতের দাবি, নেহাতই মজা করে বন্ধুর গায়ে জল ছিটিয়েছে তারা। কেরোসিন দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে। ঠিক কি ঘটনা ঘটেছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment