করোনার জেরে দেশে লকডাউন। প্রাথমিক পর্যায়ে ২১ দিনের লকডাউন জারি করেছে কেন্দ্র যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ই এপ্রিল। কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। এই পরিস্থিতিতে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখা হবে। লকডাউন তুলে নিলে বিকল্প ব্যবস্থা কি আছে তা ভাবা হবে। কার্যকরী সিদ্ধান্ত নিতে জেলাভিত্তিক হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখছে কেন্দ্র।


ইতিমধ্যে তৈরী হওয়া ১১ টি এম্পাওয়ার্ড কমিটির রিপোর্টের ওপর অনেকাংশে নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। শিক্ষা, কৃষিক্ষেত্র, রেল, অর্থনীতি ইত্যাদির ওপর লকডাউন এর প্রভাব ঠিক কতটা তা জানা যাবে ওই রিপোর্ট গুলি থেকে। যাবতীয় রিপোর্ট নিরীক্ষণ করে ও হাসপাতাল গুলির পরিকাঠামো নজরে রেখে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিটি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর