করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বই ওষুধ! ভিনরাজ্য থেকে ফিরেই তাই হোম-কোয়ারেন্টাইনে থাকছেন জলপাইগুড়ির ১৮ শ্রমিক। কর্মসূত্রে তারা কেরালা, ব্যাঙ্গালোর, দিল্লীর বিভিন্ন জায়গায়। সরকারী নির্দেশ মেনে হোম-কোয়ারেন্টাইনে থাকায় ওই শ্রমিকদের ফুল, মিষ্টি দিয়ে অভিনন্দন জানানো হল। অভিনন্দন জানালেন জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের আশা কর্মীরা।
লকডাউন ঘোষণার পর বাইরের রাজ্যে কর্মরত শ্রমিকরা ঘরে ফিরেছেন। সব জেলাতেই তাঁদের রাখার জন্য ব্যবস্থা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোয়ারেন্টাইন মানছেন না অনেকেই। পালিয়েও যাচ্ছেন অনেকে।

Post a Comment