শুভেন্দু লায়েক, বাঁকুড়া: 'স্টে অ্যাট হোম এ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম' এই বাক্যটির সঙ্গে এখন 'লক ডাউন' পরিস্থিতিতে কম বেশী সবাই পরিচিত। এবার 'ওয়ার্ক ফ্রম ট্রী-' দেখা গেলো বাঁকুড়ায়!
বাকুঁড়া জেলার ইন্দপুরের আহন্দা গ্রামের বছর পঁয়ত্রিশের সুব্রত পতি কলকাতার একটি বেসরকারী চাকুরী প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও 'অনলাইন' শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সর্বত্র। বাড়িতে তথা তাঁর গ্রামে কোনো মোবাইল অপারেটর সংস্থার নেটওয়ার্ক ঠিকমত মেলেনা। ফলে বন্ধুদের সাহায্য নিয়ে গ্রামের এক প্রান্তে একটি নিম গাছের উঁচু ডালে মাচা বেঁধে সারা দিন সেখানে বসেই চলছে তার 'অনলাইন' শিক্ষাদানের কাজ। প্রতিদিন সকাল সাড়ে ন'টার মধ্যে ল্যাপটপ, মোবাইল, অন্যান্য শিক্ষা সামগ্রী, সামান্য খাবার ও জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা উঠে পড়ছেন গাছে।
সুব্রত বাবুর এই প্রয়াসকে আমরা নবদিগন্তের পক্ষ থেকে কুর্নিশ জানাই।

Post a Comment