দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। করোনা সংক্রমণে নাজেহাল রাজ্যও। তবে এর মধ্যেই আশার খবর শোনালেন মুখ্যসচিব। শীঘ্রই করোনা সংক্রমণ কাটিয়ে 'গ্রীন জোনে' প্রবেশ করতে চলেছে জলপাইগুড়ি ও কালিংপঙ, জানালেন তিনি।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫২২ জন। মারা গেছেন ২২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যে করোনা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।
সেইদিকে গুরুত্ব দিয়ে মুখ্যসচিব জানালেন, জলপাইগুড়ি ও কালিংপঙকে শীঘ্রই 'অরেঞ্জ জোন' থেকে বের করে 'গ্রীন জোন' হিসাবে চিহ্নিত করা হবে। কারণ এই দুটি রাজ্যে গত ২৭ দিন ধরে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। নিয়ম অনুযায়ী, ২৮ দিন নতুন করোনা আক্রান্তের খবর না পাওয়া গেলে সেই এলাকাকে 'গ্রীন জোন' হিসাবে চিহ্নিত করা হয়।

Post a Comment