প্রথম পর্যায়ে ২১ দিন, ফের ১৯ দিন, মোট ৪০ দিনের লকডাউন পূর্ণ হবে ৩ মে। গৃহবন্দী মানুষের মধ্যে বাড়ছে মানসিক রোগ, এমন তথ্য আগেই উঠে এসেছিলো, এবার অনাহারের করুন চিত্র দেখা গেলো দিল্লিতে।


দিল্লীর নিগমবোধ ঘাটের একটি শ্মশানে ধরা পড়ল অনাহারী পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। লকডাউনে তারা আটকে পড়েছেন কর্মস্থলে। কাজ নেই, নেই খাবার। খিদে মেটাতে তাই শ্মশানে ফেলে রেখে যাওয়া পচা-গলা কলা নিয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। খিদের জ্বালা বোঝে না লকডাউন, শ্মশানের পঁচা ফল খেতেও তাই আপত্তি নেই তাঁদের।

দেখুন সেই ভিডিও -

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর