করোনা ভাইরাস এর প্রকোপ বাড়ছে দেশে। নেই ওষুধ। এমন অবস্থায় লকডাউনই ভরসা। প্রথম পর্যায়ের লক ডাউন শেষ হয়েছে ১৪ই এপ্রিল, ফের দ্বিতীয় পর্যায়ে ৩রা মে পর্যন্ত ডাকা হয়েছে লকডাউন। করোনা যুদ্ধ জিততে মরিয়া কেন্দ্র। দেশ জুড়ে মোট ১৭০ টি জেলাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪ টি জেলা।
কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা, এই চারটি জেলাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। ফলে লকডাউন চলাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে এই চারটি জেলায়। আইন ভাঙলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানাও।

Post a Comment