শুঁটকি মাছেই কম হচ্ছে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা, এমনটাই মনে করছে উত্তর-পূর্ব ভারতের মানুষজন। চিকিৎসকদের একাংশও তাঁদের কথায় সায় দিয়েছেন।
ইতিমধ্যেই বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে পরিসংখ্যান বলছে, এর মধ্যেই কিছুটা স্বস্তিতে আছেন উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মানুষ। যার মধ্যে ৫ রাজ্য একদম করোনা মুক্ত এবং বাকি ৩ রাজ্যও প্রায় নিয়ন্ত্রণে।
ম্যালেরিয়া প্রবণ এলাকা হওয়ায় এখানকার বাসিন্দাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি। পুঁটিমাছ পুড়িয়ে খাওয়া এই অঞ্চলে বহুল প্রচলিত। পোড়া পুঁটিমাছ দিয়ে বানানো হয় গোদক, যা অত্যন্ত ঝাল হয়ে থাকে। আর এই ঝাল আসলে ম্যালেরিয়ায় অত্যন্ত কার্যকরী পথ্য। তাঁদের এই খাদ্যাভ্যাসই তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
স্থানীয়রা মনে করেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দারুণ কাজ করছে এই গোদক। আর একে ভ্রম বলেও উড়িয়ে দিতে পারছেন না চিকিৎসকদের একাংশ। বিজ্ঞানসম্মত কোনও প্রমাণও মেলেনি এই ব্যপারে। তবে করোনাকে কাবু করতে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা পোড়া শুঁটকিই মানছেন।

Post a Comment