করোনা ভাইরাসের জন্য খারাপ পরিস্থিতিতে গোটা দেশ। লক ডাউনের জন্য অবস্থা হিমশিম সাধারণ মানুষের। তবে এই খারাপ পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য সুখবর। সরকারি কর্মী এবং আয়ত্বাধীন সংস্থার কর্মীদের অবসর সময় তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্য প্রদেশ সরকারের তরফ থেকে।



 সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব কর্মী এবং আধিকারিকদের এই মাসে (এপ্রিল মাস) অবসর নেওয়ার কথা তারা এই মাসে অর্থাৎ এপ্রিলে অবসর নিচ্ছেনা। তাদের কর্মজীবন তিন মাস বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁরা আগামি তিন মাস পর্যন্ত সরকার থেকে বেতন পাবেন।তিন মাস তাদের কর্মজীবনের সঙ্গে যুক্ত থাকতে হবে। করোনা ভাইরাসের মোকাবিলার জন্য অনেক সরকারি কর্মী কাজে নিযুক্ত। স্বাস্থ্যকর্মীদের অনেকেই সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে। এই জটিল পরিস্থিতিতে ১৮৬ জন কর্মচারী ডবল শিফটে কাজ করে যাচ্ছেন। তাদের রিপোর্ট নেগেটিভ হলেই তাদের আবার নিজেদের দায়িত্বে যোগ দিতে বলেছে সরকার। তবে পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। তার জন্য বাড়তি কত টাকা খরচ হবে তা জানানো হয়নি রাজ্য সরকারের পক্ষ হতে।



 এদিকে দিনের পর দিন করোনা ভাইরাসের সংক্রমণ জটিলের দিকে এগোচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ জন মারা গিয়েছেন। যা গত কয়েকদিনের রিপোর্টের থেকে সর্বোচ্চ। আক্রান্ত হয়েছে ১৫৪৩ জন। যা মূল চিন্তার কারণ না হলেও দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৩৪ জন। দেশে মোট আক্রান্ত ২৯৪৩৫ জন। ভারত ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে এবং তার বিরুদ্ধে মোকাবিলার জন্য সবরকম উপায় এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে।  ইতিমধ্যে ভারত দু'দফায় দীর্ঘ ৪০ দিনের লকডাউন সম্পন্ন করে ফেলেছে প্রায়। ভারত সহ প্রতিটি রাজ্য লক ডাউনের মাধ্যমে গোষ্ঠী সংক্রমণের হাত থেকে রুখতে মরিয়া। দিন যাচ্ছে ভারতে চিকিৎসার সুযোগও বেড়ে চলেছে। দেশের অনেক নার্সিংহোম, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা ভাইরাসের মোকাবিলার জন্য এবং রোগীদের চিকিৎসার জন্য। বিদেশ থেকেও আসছে চিকিৎসার সামগ্রী। ভারত শক্তিশালীভাবে কোমর বেঁধে করোনা মোকাবিলায় নামলেও কোনও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তা ক্রমশ বেড়েই যাচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর