করোনা সংক্রমণের জেরে দেশে ২১ দিনের লকডাউন ডাকা হয়েছে। চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। আপাতত লকডাউন বর্ধিত করার পরিকল্পনা নেই কেন্দ্রের এমনই আভাস দিয়েছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্র না বাড়ালেও তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও কিন্তু নিজের রাজ্যে আরও ২ সপ্তাহ লকডাউন বাড়ানোর পক্ষপাতী।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী লকডাউন এর পর আরও ২ সপ্তাহ নিজের রাজ্যে লকডাউন বজায় রাখতে চান। যদিও এখনো পর্যন্ত সরকারী সিলমোহর পড়েনি এই প্রস্তাবে।
এই বিষয়ে চন্দ্রশেখর রাও বলেন, করোনা মোকাবিলায় লকডাউন একমাত্র উপায়। তাই ১৪ই এপ্রিলের পর আরও ২ সপ্তাহ রাজ্যে লকডাউন বহাল রাখতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। দেশের অর্থনীতি ফেরানো যাবে, কিন্তু জীবন গেলে তাকে আর ফেরানো যায় না।

Post a Comment