চিনে আবার করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এবার শুধু চিনের ইউহান বা হুবে তে নয়। করোনা ছড়াচ্ছে পুরো চিন জুড়েই । চিনের বিভিন্ন প্রদেশের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাহলে কি করোনা এবার সাংহাই এবং বেজিংয়েও পৌঁছে যাচ্ছে ? এই প্রশ্নে উদ্বিঘ্ন স্বয়ং চিন সরকার।



 চিনে সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৬০০ জন। মৃত মোট ৩২০০ জন। চিনের উত্তর ও উত্তর-পূর্ব এলাকার জনবহুল প্রদেশ গুলিতে করোনার অনুপ্রবেশ ঘটায় বেড়েছে দুটি সংখ্যাই। । শেনঝেন এবং গুয়াংদং শহরে নতুন করে ১০-১২ জন নতুন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। শনিবার পর্যন্ত গোটা চিন থেকে ৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। রবিবার তার সংখ্যা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে ফের লাফিয়ে বাড়বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা । একটা সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঝড় আসছে। কারণ চিনে এখনও বেশ শীত রয়েছে । বৃষ্টিও পড়ছে । তাই সংক্রমণের সম্ভাবনা বেশি।



 এই খবর ছড়িয়ে পড়তেই চিনে আবার আতঙ্ক শুরু হয়েছে। শনিবার গুয়াংদং ও শেনঝেন শহরে যে ৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে তারা আসলে নিকটবর্তী অঞ্চলের মানুষ। মুহূর্তের জন্য লক ডাউন উপেক্ষা করতেই তারা আবার সংক্রমিত হয়েছে। তবে কি করোনা বায়ুবাহিত নাকি? এই প্রশ্নের ঘুরপাক খাচ্ছে । যদিও এই দাবি অস্বীকার করেছেন চিনের ন্যাশনাল হেলথ কমিশন। তারা বলেছেন করোনা বায়ু বাহিত এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া ৩০ জনের ২৫ জনই সদ্য বিদেশ ফেরত। তবে চিনে বর্তমানে নতুন করে মোট ৪৭ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে এই রবিবার। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ৬০ বছরের নিচে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর