করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল ICU-তে । সোমবার বরিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয় । এরপরেই তাকে ICU- তে পাঠানো হয়।
মার্চের শেষের দিকে ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে । এরপর প্রধানমন্ত্রী কিছু দিনের জন্য নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে ছিলেন । মাঝে মধ্যে ভিডিও বার্তায় তার শারীরিক অবস্থার কথা জানাতে থাকেন । আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী । তবে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি ।
এরপর রবিবার তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয় । ভর্তি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বরিস জনসনের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় ICU-তে পাঠানো হয় । ব্রিটেনের প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
ইতিমধ্যেই ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০,০০০ । মৃত্যু হয়েছে ৫৩৭৩ জনের ।

Post a Comment