গোটা বিশ্ব এখন করোনা আক্রান্ত ভরপুর। পাকিস্তানেও অবস্থা দিনের পর দিন ভয়ংকর হয়ে যাচ্ছে। করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটের অধীনায়ক শাহিদ আফ্রিদির ফাউন্ডেশন। দেশের করুণা ময় পরিস্থিতিতে পাশে দাড়িয়েছেন তিনি। আফ্রিদির এই উদ্যোগ কে প্রশংসায় ভরিয়ে দিলেন যুবরাজ সিং এবং হরভজন সিং। এবার পাকিস্তানের হিন্দুদের পাশে থাকার,সাহায্য করার আর্জি জানালেন দানিশ কানেরিয়া।



নিজের সোশ্যাল মিডিয়াতে এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বলেন "আমি যুবরাজ সিং এবং হরভজন সিং কে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন পাকিস্তানে বসবাস কারী হিন্দু দের জন্য একটি ভিডিও তৈরি করেন। এমন দুঃসময়ে আপনাদের সাহায্য অত্যন্ত জরুরি।" কিছুদিন আগে আফ্রিদিকে প্রশংসা করতে গিয়ে কিছু ভারতবাসীর রোষের মুখে পড়েছিলেন তারা, তারা কেন দেশের দুর্দিনে ওদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। কিন্তু যোগ্য জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন যুবরাজ সিং। তবে দানিশ কানেরিয়ার ট্যুইটের কোনও প্রত্যুত্তর দেয়নি কেউই।


পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়া। তাঁর বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ২০১২ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দানিশকে আজীবন নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারপর থেকে আইসিসি স্বীকৃত কোনও টুর্নামেন্টে খেলতে পারেন না তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর