গতকাল বাংলা নববর্ষ ছিল। প্রতি বছরের মতো এবছর জাঁকজমক নেই বাঙালির অনুষ্ঠানে। মুখ-মিষ্টি করাও যেন এবছর বিলাসিতা! সৌজন্যে করোনা ভাইরাস! করোনা থেকে বাঁচতে সবাই আজ গৃহবন্দী। তবে তাঁদের কিন্তু ছুটি নেই! দিন রাত এক করে লড়ে চলেছেন তারা। দেশ বাঁচাতে মূল কান্ডারি যে আজ তারাই! তারা ডাক্তার, নার্স, সাফাই কর্মী। পয়লা বৈশাখেও যাদের কাজ করতে হয়েছে ২৪ ঘন্টা, অক্লান্ত বদনে।


হার না মানা এই যোদ্ধাদের কাজে উৎসাহ দিতে এবার এগিয়ে এলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়। গতকাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরী হওয়া করোনা হাসপাতালে যান তিনি। স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেন ফুল, মিষ্টি। তাঁদের কাজে উৎসাহ দেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর