সৌরভ গঙ্গোপাধ্যায় - ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বি.সি.সি.আই সভাপতি, মাঠে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন একসময়, এখন সামলাচ্ছেন মাঠের বাইরে। তবে এতো দায়িত্বের মাঝেও ভুলে যাননি শুরুর সেই দিনগুলি। জীবনে যার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি, সেই অশোক মুস্তাফি-র অসুস্থতায় যাবতীয় খরচ দেবেন তিনি।


রবিবার ভোরে প্রথম খবর পান। খবর দেন ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস (ক্রিকেটার)। দুঃখীরাম কোচিং সেন্টারে অশোক স্যারের তত্ত্বাবধানেই ক্রিকেটের বর্ণপরিচয় সৌরভ, সঞ্জয় দের। কোচের অসুস্থতায় তাই এগিয়ে এলেন মহারাজ।


জানা গেছে, বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। সল্টলেকের বাড়িতে একাই থাকেন। বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে অশোক বাবুকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর