লক ডাউনের জন্য কমছে দূষণ, মুম্বই এর রাস্তায় ময়ূর নাচ।



 গত ২৫ মার্চ থেকে সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। করোনা ভাইরাসের আক্রান্তের হার নিয়ন্ত্রণের জন্য সারা দেশে লক ডাউন জারি করেন গোটা দেশে। যেহেতু কোনো প্রতিষেধক টিকা বাজারে আসেনি তাই সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোনো উপায় নেই। লক ডাউনের জন্য ফাঁকা প্রায় গোটা দেশ,বন্ধ গাড়ি চলাচল। পরিবেশ অনেক দূষণ মুক্ত। এমন অবস্থায় প্রকৃতিতে দেখা যাচ্ছে নানা মনোমুগ্ধকর ছবি। দূষণ কমার জন্য রাস্তায় বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে। 



মুম্বাইয়ের রাস্তায় এমন একটিই দৃশ্য দেখা গেলো। চলতি রাস্তায় নেচে বেড়াচ্ছে ময়ূর। মুম্বাইয়ের এক ফটোগ্রাফার এই ছবি স্যোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এবং ভাইরাল হয়ে যায় ছবি গুলো।



 এই দৃশ্য কে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ বলেছেন "প্রকৃতি নিজের রঙে মেতে উঠেছে লক ডাউনের জন্য"। অনেকে বলেছেন "পৃথিবী টা সবার। আমাদের উচিৎ পশুপাখিদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিৎ"।



 এখনো অবধি ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৪৭৪ জন। মৃত ৫৩ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর