লকডাউনের সময়, খাদ্যের সমস্যা দরিদ্র পরিবারগুলিতে। কিন্তু সরকারী নির্দেশ মেনে দেওয়া হচ্ছে না রেশন, এমনই অভিযোগ উঠেছিল রেশন ডিলারদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে তাই সটান রেশন ডিলারের দোকানে উপস্থিত বিধায়ক সহ খাদ্যদপ্তরের কর্মীরা। অবশ্য রেশন ডিলারের সাফাই, ভিড় থাকায় রেশন কম দিয়েছেন তিনি।


জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাস ও সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার অজয় কুমার মিশ্র আজ অভিযানে বের হন । বিধায়ক খগেশ্বর রায় বিভিন্ন রেশন দোকানে সাধারণ সাধারণ মানুষ সরকারী নির্দেশ মতো সঠিকভাবে রেশন পাচ্ছেন কি না তা খতিয়ে দেখেন । রাজগঞ্জের তালমা , ফাটাপুকুর , মগরাডাংগি , মান্তাদাড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় প্রায় সব রেশনের ডিলারই গ্রাহকদের মাল কম দিচ্ছেন ।


এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানান , "কয়েকদিন ধরেই কম রেশন দেওয়ার অভিযোগ আসছিল।অভিযোগের সত্যতা যাচাই করতে আজ আমরা বিভিন্ন রেশন দোকানে গিয়েছি৷ কয়েকজন রেশন ডিলার কম মাল দিচ্ছেন এবং তাঁরা নিজে মুখে তা স্বীকার করেছেন। এই দুর্দিনে এরকম চললে তা বরদাস্ত করা হবে না। এরপর এরকম হলে রেশন ডিলারের লাইসেন্স বাজেয়াপ্ত হবে।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর