আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়- বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দু এক জায়গায় । কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । বুধ ও বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ।
ইতিমধ্যেই কলকাতায় এখন গরম পড়ে গিয়েছে । তাপমাত্রা এখন অনেকটা বেশি । রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । স্বাভাবিক এর তুলনায় ৩ ডিগ্রি বেশি । শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি উপরে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ২৪ থেকে ৭৮ শতাংশ। তবে বৃষ্টি হলে তাপমাত্রার পারদ সাময়িকভাবে নামার সম্ভাবনা রয়েছে ।
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এবং বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

Post a Comment