করোনা আক্রান্তের সংখ্যা চিনকে ছাপিয়ে গেল রাশিয়া। উদ্বিগ্ন পুতিন প্রশাসন। গতকাল রাশিয়ায় মোট ৬,১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৭,১৪৭ এবং চিনে এখনও পর্যন্ত ৮২,৮৩০।
উল্লেখ্য, ভাইরাসের জেরে রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। দ্রুত বাড়ছে সংক্রমণ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের হার অনেকটাই কম। বিশ্লেষকদের দাবি, রাশিয়া ও চিন সঠিক তথ্য দিচ্ছে না। মৃত ও আক্রান্তের সংখ্যা সরকারের তরফ থেকে যা দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি। এই দেশগুলিতে উপসর্গহীন করোনা আক্রান্তের সঠিক পরিসংখ্যান পাওয়া খুব মুশকিল।
উল্লেখ্য, করোনার জেরে মৃত্যুপুরিতে পরিণত হয়েছিল ইটালি। ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে এই দেশ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এখন পরিস্থিতি অনেকটা ভালো। করোনার বিরুদ্ধে লড়াই করে আস্তে আস্তে জয়ী হচ্ছে এই দেশ। আক্রান্ত ও মৃতের সংখ্যা ধীরে ধীরে কমছে। ফলে ৪ মে থেকে লকডাউন শিথিল করতে চলেছে ইটালি সরকার।

Post a Comment