পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। এই করোনা পরিস্থিতি নিয়ে গতকাল সাংবাদিক বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান টেলিমেডিসিনের সাহায্যে এবার করোনা ভাইরাসের চিকিৎসা বাড়িতে বসেই করানো যেতে পারে। করোনা পরিস্থিতি ছাড়াও রাজ্যের লকডাউন নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন যে, "এই করোনা পরিস্থিতিতে লক ডাউনের সময় সকলেই চাইছেন বাড়িতে থাকতে। ফলে কেউ যদি মনে করেন যে, তারা বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবে। তাহলে নিজের বাড়িতেই তারা কোয়ারান্টিনে থাকুক। যাদের বাড়ি রয়েছে, মাথার উপরে ছাদ রয়েছে তাদের শরীরে করোনা ভাইরাস আক্রমণ করলে তাদের বাড়িতেই রাখা যাবে। টেলিমেডিসিনের সাহায্য নিয়ে তারা বাড়িতে বসেই চিকিৎসা করাতে পারবেন। এই বিষয়টি স্বাস্থ্য দপ্তর মনিটরিং করবে।"
মুখ্যমন্ত্রী জানান, "যাদের নিজের বাড়িতে থেকে চিকিৎসা করার সুবিধা নেই তাদের কোয়ারানটিন সেন্টারগুলোতে থাকার ব্যবস্থা করা হোক। যাদের বাড়িতে থাকার মতো উপযুক্ত ব্যবস্থা নেই, যাদের একটা ঘরে ১০ থেকে ২০ জন থাকেন তাদের সরকারি কোয়ারান্টিনে থাকার জায়গা করে দেওয়া হোক। আমরা যতটা সম্ভব ততটা করছি। কিন্তু রাজ্যের ক্ষমতাও সীমিতের মধ্যে।"
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী শুধু বাড়ি থেকে চিকিৎসা নয়। হোম ডেলিভারির উপর বিশেষ নজর দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, "জমায়েত রুখতে রাজ্যের তরফ থেকে হোম ডেলিভারীর ব্যবস্থা শুরু করা হবে শুধু নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য নয়, অন্যান্য পণ্যও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।"

Post a Comment