UFO (Unidentified Flying Object) দেখতে পাওয়ার ঘটনা নতুন নয়। অনেকেই এই জাতীয় বস্তুকে আকাশে উড়তে দেখেছেন। তবে UFO-র সত্যতা সামনে আসেনি কোনো দিনই। এবার এরকমই ৩ টি ভিডিও জনসমক্ষে প্রকাশ করল আমেরিকা। ভিডিও প্রকাশ করে পরিষ্কার ভাবে বলা হয়েছে, ভিডিও ক্লিপ গুলির একটিতেও এমন কিছুই দেখা যায়নি যেটার ওপর তদন্ত প্রয়োজন আছে।
যে ৩ টি ভিডিও প্রকাশ করা হয়েছে সেগুলির ২ টি ক্যামেরাবন্দী করা হয় ২০১৫ সালে ও একটি ২০০৪ সালে। উড়ে যাওয়ার সময় ভিডিও গুলি ক্যামেরাবন্দী করেছিলেন কয়েকজন পাইলট। ভিডিও গুলি নিয়ে সেসময় জোরালো তর্ক-বিতর্ক হয়েছিল।
পেন্টাগনের মুখপাত্র সু গগ্ স্পষ্টতই জানিয়েছেন, ভিডিও গুলি প্রকাশ্যে আনার উদ্দেশ্য হল ভিডিও সত্য না মিথ্যা বা এর পেছনে অন্য কিছু আছে কি না তা স্পষ্ট করা। সুরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভিডিও তে এমন কিছুই নেই যেটা তদন্ত করার প্রয়োজন আছে।
২০০৪ সালে ঘটে প্রথম ঘটনা। ঘটনাস্থলে প্যাসিফিক মহাসাগর। নেভির এক পাইলট নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'এতো দ্রুত গতির কোনো যান আমি আগে কখনো দেখিনি।' তিনি আরও বলেন, প্রথমে বস্তুটিকে জলে ভাসতে দেখা যায়। এরপর অত্যন্ত দ্রুত গতিতে সেটি উধাও হয়ে যায়। ওপর এক পাইলট এর মতে, যানটি এতোই দ্রুতগতির ছিল যে ৬০ মাইল অর্থাৎ প্রায় ৯৬.৫ কিমি পথ অতিক্রম করতে তার সময় লাগে মাত্র ১ মিনিট।
ওপর দিকে ২০১৫ সালে রেকর্ড করা ভিডিও তে পাইলট অনেকগুলি দ্রুতগতি সম্পন্ন অবজেক্ট দেখতে পাওয়ার দাবি করেন। শুধু গতিই নয়, অবজেক্টগুলিকে চাকার মতো ঘুরতেও দেখা গেছে বলে দাবি। এই ঘটনার সত্যতা যাচাই করতে সেসময় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করে আমেরিকা। কিন্তু অর্থাভাবে সেই তদন্ত বেশিদূর এগোতে পারেনি।
এই তদন্তের শীর্ষ কর্তা লুই এলিজোডো-র মতে, এইসব বিষয়ের ওপর তদন্ত অত্যন্ত প্রয়োজনীয়। কে বলতে পারে ৫ বছর পর আমরা হয়তো জানতে পারবো ওই যান গুলি আসলে অত্যন্ত উন্নত কোনো ভাবনার ফসল!
নীচে দেখুন সেই ভিডিও-
"Look at that thing!"— ABC News (@ABC) April 27, 2020
Pentagon declassifies three previously leaked top secret U.S. Navy videos of "unexplained aerial phenomena"—and that some believe could show UFOs. https://t.co/YTuvaPHykM pic.twitter.com/YaKImrnl5M

Post a Comment