করোনাভাইরাসের সংক্রমণের ফলে প্রায় গোটা বিশ্ব লক ডাউন। এমন সময়ে ঘরে বসে টাইম পাশের বিভিন্ন উপায় বের করে সময় ব্যয় করছে মানুষ। তেমনি সারা বছর ব্যস্ততার মাঝে এই পরিস্থিতিতে সবাই সময় পাচ্ছে বিভিন্ন ঘরোয়া বিনোদনের জন্য। তেমনি ক্রিকেটার রাও নিজেদের স্যোশাল মিডিয়া তে সক্রিয় হয়ে উঠেছেন। স্পিনার যুজুবেন্দ্র চাহাল, রোহিত শর্মা,বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ,বিরাট কোহলি, কেভিন পিটারসেন রা ইনস্টাগ্রামে সরাসরি লাইভ চ্যাট এসেছিলো। ১ লা এপ্রিল বুমরাহ এর সঙ্গে এভাবেই কথা বলছিলেন ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা। এই চ্যাটের সময় তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ রোহিত কে ছয় মারার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আর সেটা নিয়ে রোহিত মজার ছলে ঋষভ কে ট্রোল করেছিলেন।
বুধবার রোহিত শর্মা জসপ্রীত বুমরাহর সঙ্গে লাইভ ভিডিও চ্যাটে ইনস্টাগ্রামে কথা বলছিলেন। দুজনের কথাবার্তার মধ্যেই চলে আসেন ঋষভ পন্থ। আর তিনি রোহিতকে চ্যালেঞ্জ করে বসেন যে কে বড়ো ছক্কা মারতে পারবে। সেটা নিয়েই রোহিত শর্মা মজার ছলে ঋষভ কে ট্রোল করেন। রোহিত বলেন যে " ঋষভের এক বছর হয়নি দলে এসেছে আর এখনই আমাকে চ্যালেঞ্জ করে।"

Post a Comment