অবৈধ ভাবে রেশনের চাল, আটা, গম পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যবসায়ী। ব্যবসায়ীর বাড়ি মাল ব্লকের চক মৌলানিতে।
পুলিশ সূত্রে খবর, মোট ৮৫ বস্তা চাল, ১৬ প্যাকেট গম, বহু আটার বস্তা ও কেরোসিন তেল সহ ওই ব্যবসায়ীকে ধরা হয়েছে। মাল পাচারে ব্যবহৃত একটি গাড়িও আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশের ডিএসপি বিপুল ব্যানার্জী বলেন, "ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কাজে কারা যুক্ত রয়েছে তাঁদের খোঁজ চলছে।"

Post a Comment