বলিউড জগতে ফের নক্ষত্রপতন। মারা গেলেন ঋষি কাপুর। গতকাল (বুধবার) ইরফান খানের পর আজ (বৃহস্পতিবার) ফের এক তারকাকে হারালো বলিউড। সঙ্কটজনক অবস্থায় গতকাল ভর্তি হন মুম্বাইয়ের এইচ.এন হাসপাতালে।


উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে দিল্লীর দূষণের ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবশেষে আজ যুদ্ধ থামলো। মারা গেলেন ঋষি কাপুর।


কর্কটরোগকে জয় করে গত বছরই স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। নিয়মাবলীর মধ্যে থেকে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু মাসখানেক ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়লেন বলিউডের প্রবীণ অভিনেতা। বুধবারই অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন। আর তার মাঝেই এদিন রাতে ঋষি কাপুরের আকস্মিক হাসপাতালে ভরতি হওয়ার খবর প্রকাশ্যে এল। উদ্বিগ্ন বলিউড।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর