© Cricket Australia
মাত্র কয়েকদিনের মধ্যে পুরো পৃথিবী,পৃথিবীর মানুষ সবার জীবন যাপনের রীতিনীতি বদলে দিয়েছে করোনা ভাইরাস। বিশ্বের সব দেশই চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসার জন্য। সব দেশেই লক ডাউন চলছে। এমন ভয়ংকর পরিস্থতিতে বাতিল ক্রিড়া, সিনেমা, গুরুত্বপূর্ণ বৈঠক। শুধু তাই নয়, এই অবস্থায় বিয়ের পিঁড়িতেও বসতে পারছেনা বর-কনে। করোনা ভাইরাসের জন্য বিয়ে পিছিয়ে গেলো অস্ট্রেলিয়ান ক্রিকেটের লেগ স্পিনার এডাম জাম্পা সহ আরও ৭ ক্রিকেটারের।
হিসেব মতো এপ্রিলেই ক্রিকেট মরশুম শেষ করে অনেকেই বিশ্রামে থাকেন। নতুন ভাবে বাইশ গজে নামার আগে বিয়ের কাজ টা তাই সেরে ফেলতে চাইছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা। মোট আটজন কে বিয়ে পিছিয়ে দিতে হলো। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, পেসার জ্যাকসন বার্ড, মিচেল সুয়েপসন, ওপেনার ডি শর্ট, অ্যালিস্টার ম্যাকডার্মোট, জেস জোনাসেন,অ্যান্ড্রু টাই এবং কেটলিন ফ্রেইটদের। কিন্তু করোনা ভাইরাসের জন্য আপাতত সবাই গৃহ বন্দী। গত মাসে ভারতীয় মেয়ে বিনি রমনের সাথে আংটি বদল করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু এই বিপদে তারা বিয়ের তারিখ ঠিক করতে পারছেন না।
প্যাট কামিন্সের হাল ও প্রায় একইরকম। ইংল্যান্ডের বেকি বোস্টনের সাথে বাগ দান পর্ব সেরে ফেলেছেন কিন্তু বিয়ের তারিখ পাকা করতে পারছেননা। কামিন্স বলেন "বিয়ের তারিখ ঠিক করিনি। তবে আশা করবো চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব পরিস্থিতি স্বাভাবিক হবে। জাম্পার জন্য খারাপ লাগছে। কঠিন পরিস্থিতিতে তাদের বিয়ে টা পিছিয়ে দিতে হচ্ছে। আমাদের খুব বেশি সমস্যা না হলেও অনেকে প্রচুর সমস্যার সামনে পড়েছে।"
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লি'র একই অবস্থা। বান্ধবীর সাথে ১০ ই এপ্রিল বিয়েটা সেরে ফেলবেন ভেবেছিলেন। কিন্তু করোনার কোপে এই সময় আনুষ্ঠানিক ভাবে বিয়ে করা অসম্ভব।

Post a Comment