করোনার জেরে এবার চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। আজ থেকে শুরু নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য স্বল্পসঞ্চয় ও পিপিএফ এর সুদ কমালো কেন্দ্র।
পূর্বের সুদের হার ও বর্তমান সুদের হার একনজরে:
| স্বল্প সঞ্চয় / পিপিএফ স্কিম | পূর্বের সুদের হার | বর্তমান সুদের হার |
|---|---|---|
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট | ৭.৯% | ৬.১% |
| কিষান বিকাশ পত্র | ৭.৬% | ৬.৯% |
| সুকন্যা সমৃদ্ধি একাউন্ট | ৮.৪% | ৭.৬% |
| পিপিএফ | ৭.৯% | ৭.১% |
| মাসিক আয় প্রকল্প | ৭.৬% | ৬.৬% |
| সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট | ৮.৬% | ৭.৪% |
বহু অবসরপ্রাপ্ত এই স্বল্প-সঞ্চয়ের টাকায় জীবন অতিহিত করেন, সুদের হার কমানোর বিজ্ঞপ্তিতে চিন্তার ভাঁজ তাঁদের কপালে। সবক্ষেত্রে ০.৮% থেকে ১.৪% পর্যন্ত কমেছে সুদের হার।
সম্প্রতি সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এমন অবস্থায় ব্যাঙ্কেও কমেছে সুদের হার। তাই সুদের হার কমবে ডাকঘরেও, এটা প্রায় নিশ্চিত ছিল। তবে ডাকঘরের সেভিংস ডিপোজিটের ওপর সুদের হার কমছে না (4%)।
সেইসঙ্গে এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে কিষান বিকাশ পত্রের ম্যাচুরিটির সময়কাল ১১৩ মাস থেকে বাড়িয়ে ১২৪ মাস করা হয়েছে।

Post a Comment