মোহনবাগানের রাস্তায় হাঁটলো এবার ইস্ট বেঙ্গল। লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য তারা সমাজের পাশে দাড়ানোর অঙ্গীকার করেন। কয়েকদিন আগে মোহন বাগান দিয়েছিলো ২০ লাখ টাকা। এবার তারা দিলো ৩০ লাখ টাকা। এমন কি এও জানালো যে তারা প্রয়োজনে বাড়তি অর্থ দান করার কথাও ভাবছে।
ইস্টবেঙ্গল কার্য নির্বাহী কমিটির প্রধান দেবব্রত সরকার বলেন, আমরা করোনা ভাইরাসে আক্রান্ত দের পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের দল বরাবরই রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবেনা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো পাশে থাকার। আমরা গত সপ্তাহে ৩০ লাখ টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে জমা করবো বলে ভেবেছি। তবে এখানেই আমরা থেমে যাবনা। আমরা আরও টাকা জোগাড় করছি যেন আমরা রাজ্যের পাশে দাঁড়াতে পারি। আমরা চেষ্টা করছি আরও ১০ লাখ টাকা তুলে দিতে রাজ্যের ত্রাণ তহবিলে। মোট ৪০ লাখ টাকা রাজ্যের উদ্যেশ্যে জমা দেওয়াই আমাদের লক্ষ্য।
এছাড়াও ক্লাবের পক্ষ থেকে ক্লাব সদস্য রা ত্রাণ সামগ্রী সংগ্রহের উদ্যেশ্যে জন সাধারণের কাছে যাবেন। সেই ত্রাণ সামগ্রী তারা তুলে দিবেন জন সাধারণের হতে সরাসরি। শুধু ক্লাব গুলোই না। ক্লাবের খেলোয়াড় রাও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। মোহনবাগানের হয়ে খেলে প্রীতম কোটাল, প্রবীর দাস ৫০ হাজার টাকা করে সমাজের উদ্যেশ্যে দিয়েছেন। দিচ্ছেন প্রণয় হালদারও। ভবানী পুরের কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়ে দিলেন তিনি দু দিনের বেতন দান করবেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ঠিক করেছে তার ২ লাখ টাকা রাজ্যের ত্রাণ তহবিলে দেবে। তাছাড়া রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা ১ লাখ টাকা দিয়েছে এবং এরিয়ান ক্লাবের পক্ষে দু-লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Post a Comment