পুলিশ মানেই ভয় নয়, ক্ষমতার ব্যবহার নয়, শুধু সুরক্ষা দেওয়াই কাজ নয়, পুলিশের পোশাক গায়ে চাপলে সামাজিক দায়িত্বও বেড়ে যায় বহুগুন। এবার এমনই একটি ভিডিও ভাইরাল হল টুইটারে। ভিডিও তে দেখা যাচ্ছে এক মহিলা পুলিশকর্মী এক মানসিক ভারসাম্যহীন মহিলার মুখে খাবার তুলে দিচ্ছেন। মনোজ মুন্তাসির (বলিউড এর বেশ কিছু গানে লিরিক দিয়েছেন তিনি) তার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পাস্ট করেন। পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় ভিডিও। এখনো পর্যন্ত ৩.৫ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি। ৮ হাজার জন রিটুইট করেছেন। ওই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


ভিডিও টির ক্যাপশন এ মনোজ লিখেছেন, "আমি ওই পুলিশকর্মীর ভাষা বুঝতে না পারলেও এটা পরিষ্কার বুঝতে পারছি, তিনি পুলিশের উর্দি গায়ে চাপানোর আগে যে শপথ নিয়েছিলেন তার প্রতিটি অক্ষর তার মনে গেছে গেছে! শ্রদ্ধা জানাই ওই পুলিশকর্মীকে।"


আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর