করোনার ওষুধ এখনো অধরা। বিশ্বজুড়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে আক্রান্ত ১৭ লক্ষ ছাড়িয়েছে, মৃত ১ লক্ষ। করোনা মোকাবিলায় আপাতত ভরসা হাইড্রক্সিক্লোরোকুইন, যা কিনা আবার সব দেশে উৎপন্নই হয় না। এর ৭০% উৎপাদনই ভারতে। তাই বিশ্বের প্রায় ৩০ টিরও বেশি দেশ তাকিয়ে ভারতের দিকেই। ভারত ওষুধ পাঠালে তবে হয়তো কমবে মৃতের হার, এমনই আশা দেশগুলির।
সম্প্রতি ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছে আমেরিকা। না পেলে পাল্টা জবাবের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে শেষমেশ আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করতে রাজি হয়েছে কেন্দ্র।
তবে শুধু আমেরিকাই নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়ালো কেন্দ্র। সেখানেও পাঠানো হবে হাইড্রক্সিক্লোরোকুইন। প্রসঙ্গত, বাংলাদেশে এখনো পর্যন্ত মোট আক্রান্ত ৪০০-র ঘরে, মৃত ৩০ এর কাছাকাছি।

Post a Comment