মালদায় ফের করোনা সংক্রমণ। জানা যায়, মালদার রতুয়ায় ৬০ বছর বয়সী এক মহিলার শরীরে নতুন করে করোনার সংক্রমণ মিলেছে। গত ৪৮ ঘন্টায় ২ জনের শরীরে মিলল COVID-১৯ জীবাণু। এতদিন মালদা জেলা গ্রিন জোন হিসেবে চিহ্নিত ছিল। তবে সংক্রমণের জেরে অরেঞ্জ জোনের আওতায় চলে এলো।
উল্লেখ্য, ওই মহিলা গত ২২ এপ্রিল মুম্বই থেকে ফেরেন মালদায়। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন মালদায় ফিরেছেন। ওই মহিলার সংস্পর্শে আসা বাকি সঙ্গীদের লালারসের নমুনা পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত ওই মহিলা মালদার সামসিতে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।
মালদা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত মালদা মেডিক্যাল কলেজে ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে এদিন বিকেল পর্যন্ত ২ জনের করোনা পজিটিভ এসেছে। এই মহিলার সংস্পর্শে কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখছে প্রশাসন।

Post a Comment