করোনা ভাইরাসের আক্রমণে আক্রান্ত গোটা পৃথিবী। এহেন পরিস্থিতিতে বিস্ফোরণে কেঁপে উঠল যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। তেলের ট্যাঙ্কারে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কমপক্ষে প্রায় 40 জন মানুষ নিহত হয়েছে। কয়েক ঘণ্টা পরেই আবার প্রচন্ড শব্দে কেঁপে ওঠে সিরিয়া।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর খবর এই যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর সিরিয়ার আফরিন শহরে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে কমপক্ষে শিশুই রয়েছে 11 টি। অগ্নি বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় 50 জন। কিন্তু এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়। তেলের ট্যাঙ্কারে লক্ষ করে বোমা বিস্ফোরণ হয়েছিল যার ফলেই এই অগ্নিকাণ্ড। লেলিহান আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ার আগেই অগ্নি প্রতিরোধ দপ্তরের কর্মী অফিসাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিরিয়ান কুরদিশ YPG মিলিশিয়াকে দায়ী করছে তুরস্ক সরকার এই বিস্ফোরণের জন্য। সম্প্রতি এত ভয়াবহ বিস্ফোরণ হয়নি সিরিয়াতে। 2019 সালে উত্তর সিরিয়ার রাকায় একটি অগ্নিকাণ্ড হয়। গাড়ি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছিলেন, মৃত ৮ জনের মধ্যে একজন মহিলা ও একটি শিশু ছিল।
উল্লেখ্য এই যে, এই মুহূর্তে সিরিয়ার ক্ষমতা দখলের জন্য বেনজির সাথে লড়াই চলছে। কিন্তু এই রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের জন্য মাশুল গুণতে হচ্ছে সাধারণ নিরীহ মানুষদের। পশ্চিম এশিয়ায় গতবছর নতুন সমীকরণ করে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছিল। যার প্রতিবাদে প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস পদত্যাগ করেন। তার অভিযোগ ছিলো যুদ্ধক্ষেত্রে সহযোগীদের একা ফেলে বিদায় নিয়েছে ট্রাম্প। এদিকে আমেরিকান সেনাবাহিনী পিছু হটতেই উত্তর সিরিয়ার কুর্দ মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় জমায়েত শুরু করে তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা।
আমেরিকান সেনাবাহিনী সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৮ সাল থেকে উত্তর সিরিয়ায় মিলিশিয়া "কুর্দিশ পিপলস প্রোটেকশন ফোর্সেস" আয়ত্তে থাকা জায়গা দখল করতে শুরু করে তুরস্ক। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ইসলামিক স্টেট ও আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই এ YPG-র নেতৃত্বে আমেরিকার পাশে দাঁড়িয়েছে। এদিকে YPG-কে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে তুরস্ক।

Post a Comment