অভিজিৎ হাজরা: করোনা সংক্রমন ঠেকাতে মানুষের জমায়েত বন্ধ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। মন্দির-মসজিদ-গির্জায় পূজা, নামাজ , প্রাথনা সভা বন্ধ সব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ বন্ধ। কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বাৎসরিক ঔরস মোবারক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হাওড়া জেলার জয়পুর থানার ঘনশ্যামচক ওস্তাদজী পাড়ায় ঘনশ্যামচক খানকাহপাক কুল মোশাইখানে তরিকতের জুমলার পির-এ আস্তানায় পীরে কামেল শাহ সুফি হজরত মৌলানা আব্দুল ওয়াহেদ চিস্তি কাদেরি-র বাৎসরিক ঔরস মোবারক ২২ চৈত্র ৫ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও "নোভেল করোনা"র বর্তমান সংকটময় পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত রকম বিধি -নিষেধকে মান্যতা দিয়ে অনির্দিষ্টকালের জন্য বাৎসরিক ঔরস মোবারক বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেজদা শাহাজাদার প্রপৌত্র সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক সাহেব।
হক সাহেব জানালেন,খানকাহরের ও পীরের ভক্ত,শিষ্য, মুরিদান দর্শনার্থীদের সেই সঙ্গে সারা বিশ্বের সকলের সুখ-সমৃদ্ধি,মঙ্গল ও সুস্থতা কামনা করে পীরের শীলসীলা অনুসারে বিশেষ সিন্নি -সালামত ও মোনাজাত প্রাথনা করা হবে। তিনি আরো জানান, নোভেল করোনা সংক্রমন কে সামনে রেখে প্রত্যেক ভারতবাসী - সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে নিজে বাঁচুন,পরিবার-আত্মিয়-পরিজন কে বাঁচান, দেশবাসীকে বাঁচতে সাহায্য করুন। সরকারি বিধি নিষেধ সর্বদা মেনে চলুন।

Post a Comment