করোনা থাবায় বিপর্যস্ত বিশ্ব। আক্রমণ ঠেকাতে বেশিরভাগ দেশে ডাকা হয়েছে লকডাউন। গৃহবন্দী মানুষ। তবে এই বিপদের দিনে খুশির খবরও কিন্তু রয়েছে! লকডাউন থাকায় বন্ধ হয়েছে কারখানা থেকে যানবাহন। ফলে সুস্থ হচ্ছে পৃথিবী। নতুন ভাবে প্রশ্বাস নিচ্ছে সে! সারছে ওজন স্তর, দেখা মিলছে পরিযায়ী পাখিদের। লকডাউনের ২১ দিন যেন প্রকৃতির কাছে নিজের যত্ন নেওয়ার সময়। এরই মাঝে নতুন সুখবর বিশ্ববাসীর জন্য। আগামী ৭ তারিখ আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড়ো ও উজ্জ্বল চাঁদ!


এবার দেখা যেতে চলা সুপার মুনের নাম দেওয়া হয়েছে, উত্তর আমেরিকার পূর্ব প্রান্তে বসন্তকালে ফোটা ফ্লক্স সাবুলাটা ফুলের গোলাপি রঙ অনুসারে। তবে চাঁদের রং ঠিক গোলাপি হবে না। অনেক দেশে একে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিস মুন বলা হয়। ৭ তারিখ 'গোলাপি চাঁদ' দেখা গেলেও ভারতে দেখা যাবে না ৭ ই এপ্রিল। পরিবর্তে ৮ ই এপ্রিল সকাল ৮টা বেজে ৫ মিনিটে ভারতের আকাশে দেখা যাওয়ার কথা এই 'গোলাপি চাঁদ'। কিন্তু সেইসময় সূর্য থাকায় এই অপূর্ব দৃশ্য দেখা যাবে না খালি চোখে। অসাধারণ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে ভারতবাসীর তাই ভরসা অনলাইন!

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর