মহারাষ্ট্রের মালেগাঁওয়ের কয়েকজন যুবক করোনাভাইরাস নিয়ে টিকটক ভিডিয়ো করে মজা করায় গ্রেপ্তার করেছে পুলিশ ।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব । ঠিক সেই সময় তা নিয়ে মজা করছিল মহারাষ্ট্রের মালেগাঁওয়ের বছর চল্লিশে যুবক সৈয়দ জামিল বাবু । সোশ্যাল মিডিয়ায় একটি টিকটক ভিডিও শেয়ার করেছিলেন তিনি । সেখানে দেখা যাচ্ছিল টাকা দিয়ে সে নাক-মুখ মুছছে। ভিডিয়োটির টাইটেল ছিল ভারতে করোনাভাইসরাস স্বাগত। সঙ্গে জামিলের দাবি ছিল, এই ভাইরাসের আক্রমণ ওপরওয়ালার শাস্তি, এই রোগ সারার কোনও উপায় নেই।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে । পুলিশ জামিল বাবুকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে ১৫৩ ও ১৮৮ ধারার অভিযোগ আনা হয় । আদালত তাকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে । অন্যদিকে, ওই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ । এদের বয়স ২৩-২৭ এর মধ্যে । এরা সবাই মালেগাঁওয়ের বাসিন্দা।

Post a Comment