দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। সব রাজ্যে ডাকা হয়েছে লকডাউন। হাইলি-সেনসিটিভ এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে অনেক জেলা। সব রাজ্যে যখন দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে সেখানে ব্যতিক্রম সিকিম। সেখানে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত শূন্য।
খুবই সহজ স্ট্রাটেজি। তাতেই ফল মিলল ম্যাজিকের মত। দেশি ও বিদেশী পর্যটকদের রাজ্যে ঢোকা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সেইসঙ্গে সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। আর তাতেই মিলল এই সুফল।

Post a Comment