করোনা সংক্রমণের জেরে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। পরিস্থিতি খারাপ হওয়ায় লকডাউন এর মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। ফলে বাড়ি বসেই কাজকর্ম সারছেন সাধারণ মানুষ। তাই এ বার লকডাউনে ঘরে বসেই উপার্জনের সুযোগ দিচ্ছে Jio। কাউকে রিচার্জ করে দিলে মিলবে কমিশন।



কয়েকদিন আগে মুকেশ অম্বানির সংস্থা JioPOS Lite নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে কেউ অন্য কোনও Jio নম্বরে রিচার্জ করে দিলেই পেয়ে যাবে কমিশন।
প্রতি ১০০ টাকা রিচার্জে ৪.১৬ শতাংশ কমিশন পাওয়া যাবে।



প্রথমেই JioPOS Lite ইনস্টল করে নিজেকে Jio Partner হিসেবে রেজিস্টার করতে হবে। এর পর JioPOS Lite অ্যাপের ওয়ালেট রিচার্জ করে সেখান থেকে অন্য Jio নম্বরে রিচার্জ করলে প্রত্যেক ১০০ টাকা রিচার্জে ৪.১৬ শতাংশ হিসাবে কমিশন পাওয়া যাবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর