Image Courtesy : PTI


দেশে ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আজ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণে বাড়তে পারে লকডাউন। তার আগে কেন্দ্রকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। "লকডাউনে কেউ যেন অভুক্ত না থাকে।" - লিখলেন তিনি। কম দামে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি।


দেশের এই বিপদে দরিদ্রদের মাথাপিছু ৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তেও খুশি কংগ্রেস সুপ্রিমো। তবে সেই সঙ্গে তিনি সরকারকে কিছু পরামর্শও দিয়েছেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী NFSA কার্ডধারীদের খাদ্যের সুরক্ষা দিলেই হবে না, NFSA কার্ড যাদের নেই তারাও যেন অনাহারে না থাকে সেই দিকে নজর দিতে পরামর্শ দেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর